নোয়াখালী জেলা পুলিশের কার্যালয়ের নামফলক
নোয়াখালী ও লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৪৭ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে লক্ষ্মীপুরে ১৮৪ ও নোয়াখালীতে ১৬৩ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।নোয়াখালী অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৫২ জনকে মুচলেকা আদায়ের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
বাকি ১১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, অভিযানে হাতিয়া থানা এলাকা থেকে ৬৯ জনকে আটক করা হয়। বেগমগঞ্জ থানায় আটক করা হয় ৩৭ জনকে। সুধারাম মডেল থানায় ২৮ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া সেনবাগ থানায় ৯ জন, সুবর্ণচরের চরজব্বার থানায় ৭ জন, কোম্পানীগঞ্জ থানায় ৩ জন এবং সোনাইমুড়ী ও কবিরহাট থানায় ৫ জন করে মোট ১০ জনকে আটক করে পুলিশ।জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।