advertisement
advertisement

এশিয়ান গেমসে কক্সবাজারের সার্ফার ফাতেমা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
এশিয়ান গেমসে কক্সবাজারের সার্ফার ফাতেমা

সার্ফার ফাতেমা আক্তার

advertisement

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের উত্তাল জলরাশিই ফাতেমা আক্তারের (১৬) প্রতিদিনের সঙ্গী। ভোরে যখন বেশির ভাগ মানুষের ঘুম ভাঙে, তখনই সার্ফবোর্ড বগলে সমুদ্রে নেমে পড়েন এই তরুণী। ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতেই এগিয়ে চলেছেন নিজের স্বপ্নের দিকে।

এবার সেই স্বপ্ন তাঁকে নিয়ে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসে।২৫ সেপ্টেম্বর সকালে জাপানের আইচি-নাগোয়া সৈকতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নিচ্ছেন ফাতেমা। এ জন্য ২০ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে কক্সবাজার ছাড়েন তিনি।শৈশবেই বাবাকে হারান ফাতেমা। তখন থেকেই নানা সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। সৈকতে ভেসে আসা শামুক-ঝিনুক কুড়িয়ে বাড়িতে নিয়ে যেতেন।

ঘরে মা ও বোনেরা সেসব শামুক-ঝিনুক দিয়ে মালা তৈরি করতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর