কুমিল্লা জেলাজুড়ে একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে জেলার ব্রাহ্মণপাড়া সদর এলাকায়
কুমিল্লায় চতুর্থ দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে নগরের আলোচিত কিশোর গ্যাং ‘র’ (আরএডব্লিউ)-এর অন্যতম সদস্য রিফাতসহ ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।
তিনি বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও কিশোর বয়সী বখাটেদের উৎপাত আছে, এমন বিভিন্ন স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তবে জেলার কোন থানায় কতজন আটক হয়েছেন, তা তিনি জানাননি।পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোরভাবে খেয়াল রাখা হচ্ছে।
তিনি বলেন, গতকাল রাতের অভিযানে নগরের আলোচিত কিশোর গ্যাং ‘র’-এর অন্যতম সদস্য রিফাতকে আটক করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।