advertisement
advertisement

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন

advertisement

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলার আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে ঢাকা ডিবি গুলশান বিভাগের একটি দল রাজধানীর সেগুনাবাগিচায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। ডিএমপি জানায়, গ্রেপ্তার মহিউদ্দিন চৌধিরী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল।

এ নিয়ে ওই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।তিন আসামি রিমান্ডে এদিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর