advertisement
advertisement

পানিসংকটাপন্ন বরেন্দ্র এলাকায় বিধিনিষেধ অনেকটাই কাগজে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
পানিসংকটাপন্ন বরেন্দ্র এলাকায় বিধিনিষেধ অনেকটাই কাগজে

পানি শুকিয়ে যাওয়া পুকুরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। মাস কয়েক আগে নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের মুলুকডাংগা গ্রামে

advertisement

পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় ৩ জেলার ১৫৩ ইউনিয়নকে সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হলেও বিধিনিষেধ কার্যকর হয়নি।খাওয়ার পানি ছাড়া নতুন নলকূপ বসানো যাবে না।

সেচে ভূগর্ভস্থ পানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে, অধিক পানিনির্ভর ফসলের চাষ সীমিত করতে হবে এবং নতুন করে ভূগর্ভস্থ পানিনির্ভর শিল্প বা প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না।রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর কিছু এলাকাকে পানিসংকটাপন্ন ঘোষণা করে এমন ১১টি বিধিনিষেধ জারি করে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি সুপেয় পানি, ভূপৃষ্ঠের পানির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং নদী-খাল-পুকুর পুনঃখনন কর্মসূচির নির্দেশনাও দেওয়া হয়।

পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে বরেন্দ্র এলাকায় তীব্র সংকট সৃষ্টি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর