ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমানে আমাদের দেশে ভালো মানুষের খুবই প্রয়োজন। ভালো মানুষ হতে হলে মাদক, মিথ্যা ও মুখস্থ থেকে দূরে থাকতে হবে। জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা বা অনুপ্রেরণা দিলে চলবে না।
পাশাপাশি যারা ভালো ফলাফল করতে পারেনি, তাদেরও অনুপ্রেরণা দেওয়ার কার্যক্রম হাতে নিতে হবে।২৫ সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন আমন্ত্রিত অতিথি ও গুণীজনেরা।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় প্রথম আলোর আয়োজনে অনুষ্ঠিত হয় এ উৎসবে সহযোগী হিসেবে ছিল ঠাকুরগাঁও বন্ধুসভা।সকাল সাড়ে আটটার আগে থেকেই ভেন্যুতে হাজির হতে থাকে শিক্ষার্থীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।