নিজের কর্মস্থলে শেখ মো. আলী জাকের
যশোরের শান্ত ধূসর ধূলিপথ থেকে দূর আকাশের নক্ষত্র কিংবা যুক্তরাষ্ট্রের অতি সুরক্ষিত পারমাণবিক গবেষণাগার, দূরত্বটা কেবল হাজার হাজার মাইলের নয়, অদম্য স্বপ্নেরও। সেই স্বপ্নের পেছনে ছুটে যশোরের ছেলে শেখ মো. আলী জাকের শাওন আজ পৌঁছেছেন এমন এক উচ্চতায়, যা যেকোনো তরুণকে বিশ্বজয়ের প্রেরণা জোগাবে।
সে গল্পই প্রথম আলোকে শুনিয়েছেন গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার সকালে এক জুম মিটিংয়ে।সম্প্রতি শেখ আলী জাকের যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে ‘সিনিয়র প্রসেস ইঞ্জিনিয়ার’ হিসেবে যোগ দিয়েছেন।
তবে তাঁর কাজের পরিধি শুধু পারমাণবিক খাতেই সীমাবদ্ধ নেই; তিনি সরাসরি যুক্ত হয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা—নাসা এবং আমেরিকান নেভির অত্যন্ত সংবেদনশীল মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের সঙ্গে।ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির ‘ন্যানোডেই’ পোস্টার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন শেখ মো. আলী জাকের (বাঁয়ে)শিকড়ের পথ ধরে বিশ্বমঞ্চেযশোরের বিএএফ শাহীন কলেজ থেকে ২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পাসের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হন শাওন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।