ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব
ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুবভক্তদের এ যেন ধরাবাঁধা রীতি, পছন্দের অভিনয়শিল্পীকে এগিয়ে রাখতে হবে। এই নিয়ে প্রায়ই ফেসবুক গ্রুপগুলোয় চলে রীতিমতো ভার্চ্যুয়াল ঝগড়া। অন্যের ভক্তের প্রিয় তারকাকে ছোট করে নিজের পছন্দের তারকাকেই এগিয়ে রাখা এই ভার্চ্যুয়াল যুদ্ধের লক্ষ্য। তবে মজার ব্যাপার হচ্ছে, ভক্তদের এবারের যুদ্ধটা যে দুই তারকাকে নিয়ে, সেই দুই তারকার অভিনয়ে পথচলা একসঙ্গে। তাঁরা দুজনই কাছের বন্ধু।
তাঁরা হলেন ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব।ফারহান আহমেদ জোভানদুই বন্ধুকে নিয়ে ভক্তরা ঝগড়াঝাঁটি করলেও তাঁদের বন্ধুত্বের জায়গাটা কেমন, সেটা মনে করিয়ে দিলেন জোভান।
বন্ধুর সঙ্গে ছবি দিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘আমাদের দুইজনকে নিয়ে ভক্তদের নিজেদের মধ্যে এত ঝগড়াঝাঁটি, এত ভার্চ্যুয়াল মারামারি করার আগে একটা জিনিস জেনে রাখেন, আমরা একে অপরকে যতটা সম্মান করি, আপনারা একে অপরকে ততটা সম্মান করেন না।’ভক্তরা ঝগড়া করলেও অনেকেই হয়তো জানেন না, ক্যারিয়ারের শুরুতে দুজনের পরিচয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।