কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মীর শাহে আলম। আজ বুধবার দুপুরে তোলা
যেসব এলাকায় জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেখানে পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে বিএনপিকে জনগণের কাছে বিতর্কিত ও হেয় করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।প্রতিমন্ত্রীর দাবি, একটি রাজনৈতিক দল এসব এলাকায় নেতা-কর্মীদের দিয়ে সারের সংকট তৈরি করে আন্দোলন করেছে।
তবে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এমন এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি।যেসব জেলায় ‘বেহেশতিরা’ নির্বাচিত হয়েছে, সেখানেই কৃত্রিম সারসংকট: মীর শাহে আলমআজ বুধবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মীর শাহে আলম। এর আগে গতকাল মঙ্গলবার প্রতিমন্ত্রী রংপুরের পীরগঞ্জে জানিয়েছিলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই।
যেসব জেলা থেকে বেহেশতিরা টিকিট বিক্রি করে নির্বাচিত হয়েছে, সারের সংকট ঠিক ওই জেলাগুলোতেই কৃত্রিমভাবে দেখানো হয়েছে।’এ সময় সাংবাদিকদের সামনে একটি মানচিত্র প্রদর্শন করেন প্রতিমন্ত্রী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।