advertisement
advertisement

‘ফুটপাত ভাঙতে এসে মার্কেটের ভেতরে ভেকু ঢোকানো হলো, ক্ষতির দায় কে নেবে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
‘ফুটপাত ভাঙতে এসে মার্কেটের ভেতরে ভেকু ঢোকানো হলো, ক্ষতির দায় কে নেবে’

পুড়ে যাওয়া মসজিদ মার্কেটের দোকান। আজ বুধবার সকালে মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায়

advertisement

ফুটপাত উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান চলার সময় বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেটের সীমানার ভেতরে এক্সক্যাভেটর (ভেকু) ঢোকানোর কারণে আগুন লেগে দোকান পুড়ে গেছে বলে অভিযোগ করেছেন সেখানকার দোকানি মোহাম্মদ শরিফুল ইসলাম। তাঁর প্রশ্ন, এই ক্ষয়ক্ষতির দায় কে নেবে।শরিফুল ইসলামের দাবি, ফুটপাতের অংশ ভাঙতে এসে সিটি করপোরেশনের লোকজন মসজিদের নির্মাণাধীন মিনারের অংশের ভেতরে ভেকু দিয়ে টান দেন।

সেখানে বৈদ্যুতিক লাইন থাকায় শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে দোকানগুলো পুড়ে যায়।মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগএই দোকানি আরও বলেন, ‘আমরা বলেছিলাম, এটা মসজিদের কাজের জায়গা। এখানে হাত দেবেন না। তারপরও তাঁরা ভেতরে এসে হস্তক্ষেপ করেছেন। এতে আমাদের বড় ক্ষতি হয়ে গেল।’শরিফুল ইসলাম জানান, সেখানে মোট পাঁচটি দোকান ছিল। তাঁর দোকানসহ অন্য দোকানগুলোয় নারী ও শিশুদের পোশাক, জুতাসহ স্বর্ণালংকার ছিল।

এসব দোকানের আয় দিয়ে তাঁদের সংসার চলত।শরিফুল ইসলামের ভাষ্য, অভিযান চলার সময় তিনি দোকানের ভেতরে ছিলেন এবং সিটি করপোরেশনের লোকজনকে বাধা দেওয়ার চেষ্টা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর