advertisement
advertisement

রোনালদো কেন অনুশীলন না করে হোটেলে ফিরলেন, কী সমস্যা পর্তুগাল দলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
রোনালদো কেন অনুশীলন না করে হোটেলে ফিরলেন, কী সমস্যা পর্তুগাল দলে

মালমোর এলেদা স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনালদো

advertisement

সমস্যার শুরু কি তাহলে অসলোর বেঞ্চ থেকে? কিংবা আদৌ কি কোনো সমস্যা হয়েছে? ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তাঁর সমর্থকদের মনে এখন এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।আসলে অবস্থাদৃষ্টে এসব প্রশ্ন উঠছে। উয়েফা নেশনস লিগে গত রোববার রাতে স্বাগতিক নরওয়ের বিপক্ষে ২–১ গোলে জয়ের ম্যাচে বেঞ্চে বসেছিলেন রোনালদো। বেঞ্চ থেকে মাঠে নামতে না পারার এই অভিজ্ঞতা পর্তুগাল কিংবদন্তির জন্য প্রায় অজানা। ১৮ বছর পর এমন অভিজ্ঞতা হলো তাঁর।

সে জন্যই কি বেঞ্চে বসে থাকা রোনালদোকে দেখে সেদিন মনে হয়েছিল, কিছুটা মন খারাপ হয়তো!ম্যাচ শেষে দর্শকের এমন ভেবে নেওয়ার কারণ ছিল। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়া’ জানিয়েছে, অসলোয় শেষ বাঁশি বাজার পর সতীর্থদের সঙ্গে জয় উদ্‌যাপন করতে মাঠেও ঢোকেননি রোনালদো। বেঞ্চেই বসে ছিলেন পুরো সময়। এরপর সেখান থেকে উঠে চলে যান ড্রেসিংরুমে।

তখন অনেকেই ভেবে নেন, মাঠে নামতে না পারার দুঃখেই রোনালদো সম্ভবত একটু অভিমান করেছেন।ইউরোপিয়ান সংবাদমাধ্যমে গুঞ্জন ভাসছে, ডেনমার্ক ম্যাচের আগেও পরিস্থিতির উন্নতি হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর