advertisement
advertisement

ঘুমের আগে অজু: প্রশান্তির পথে এক ছোট্ট আমল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
ঘুমের আগে অজু: প্রশান্তির পথে এক ছোট্ট আমল

advertisement

রাত গভীর হয়েছে। সারা দিনের ব্যস্ততা শেষে আপনি এবার বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দিনের ক্লান্তি শরীরজুড়ে, নানা চিন্তা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। কাজের চাপ, সংসারের ভাবনা, ভবিষ্যতের উদ্বেগ কিংবা অকারণ কিছু অস্থিরতা—সব মিলিয়ে মনটাও যেন ক্লান্ত। এমন সময় বিছানায় যাওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, অজু করেছেন তো?প্রশ্নটি শুনে হয়তো কেউ একটু অবাক হতে পারেন।

অজু তো সাধারণত নামাজের জন্য করা হয়, কোরআন মাজিদ স্পর্শ করার জন্য করা হয়। কিন্তু এখন তো নামাজ পড়তে যাচ্ছেন না, কোরআনও পড়ছেন না; শুধু ঘুমাতে যাচ্ছেন। তাহলে আবার অজু করার প্রয়োজন কী?প্রয়োজন আছে। বরং ঘুমের মতো একটি দৈনন্দিন কাজও যখন একজন মুমিন সুন্নাহর আলোকে সম্পন্ন করেন, তখন সেটি নিছক ঘুম থাকে না; সেটিও হয়ে ওঠে ইবাদতের অংশ।অজু শুধু শরীরের কিছু অঙ্গ ধুয়ে নেওয়ার নাম নয়।

এর সঙ্গে জড়িয়ে আছে আত্মিক পরিচ্ছন্নতা ও মানসিক প্রশান্তিরও এক গভীর অনুভূতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর