advertisement
advertisement

রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক প্রশ্নে আটকে আছে ৭ ইসলামী দলের ঐক্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক প্রশ্নে আটকে আছে ৭ ইসলামী দলের ঐক্য

কওমি ধারার সাতটি ইসলামি দলের প্রস্তাবিত রাজনৈতিক ঐক্য নিয়ে বৈঠকে দলগুলোর নেতারা

advertisement

অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সাত ইসলামী রাজনৈতিক দলের ঐক্য এখনো চূড়ান্ত হয়নি। ঐক্য প্রক্রিয়ায় থাকা দলগুলোর অন্য কোনো রাজনৈতিক জোটে থাকা বা ভবিষ্যতে নতুন কোনো জোটে যোগ দেওয়ার সুযোগ থাকবে কি না—এ প্রশ্নে মতৈক্য না হওয়ায় মূল আলোচনা থেমে গেছে।পাশাপাশি হেফাজতে ইসলামের ভূমিকা এবং ঐক্যবদ্ধ হওয়ার পর দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।রূপরেখার কিছু শর্ত নিয়ে সাত দলে মতানৈক্য, চূড়ান্ত হয়নি ঐক্যগত রোববার চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাত দলের প্রতিনিধিদের বৈঠকে ঐক্যের খসড়া রূপরেখা উপস্থাপন করা হয়। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে সাত দলের প্রতিটি থেকে পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।

এ ছাড়া হেফাজতের উদ্যোগে গঠিত উপকমিটির নেতারা এবং সংগঠনটির শীর্ষস্থানীয় কয়েক নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর