ব্রিটিশ রাজপরিবারের সদস্য দুই ভাই প্রিন্স উইলিয়াম (বাঁয়ে) ও প্রিন্স হ্যারি। ২০১৮ সালের এই ছবির মতো মধুর সম্পর্ক এখন নেই
একই মায়ের দুই সন্তান। শৈশবে একসঙ্গে খেলেছেন। দেখেছেন মা-বাবার বিচ্ছেদ। তারপর হঠাৎ একদিন হারিয়েছেন মাকে। ১৯৯৭ সালের সেই দিনে উইলিয়ামের বয়স ১৫, হ্যারির ১২। পৃথিবীর সামনে তখন তাঁরা রাজপরিবারের দুই কিশোর; কিন্তু ভেতরে তাঁরা মাকে হারানো দুই ভাই। মায়ের কফিনের পেছনে পাশাপাশি হেঁটেছিলেন উইলিয়াম ও হ্যারি। তিন দশক পর সেই দুই ভাইয়ের মধ্যেই তৈরি হয়েছে গভীর দূরত্ব।এখন দুই ভাইয়ের মধ্যে সরাসরি যোগাযোগ নেই।
এমনটাই বলছে তাঁদের সম্পর্কের বিষয়ে অবগত সূত্র ও ব্রিটিশ রাজপরিবারের পর্যবেক্ষকেরা।হ্যারি তাঁর বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছেন। ২০২৬ সালের জুলাইয়ে চার বছর পর রাজা চার্লস ও রানি ক্যামিলার ব্যক্তিগত বাসভবন হাইগ্রোভে দেখা করেন হ্যারি, মেগান ও তাঁদের দুই সন্তান আর্চি ও লিলিবেট। বাবার সঙ্গে সেই সাক্ষাতে পারিবারিক যোগাযোগের একটি দরজা যেন আবার খুলেছে।
কিন্তু উইলিয়ামের সঙ্গে দূরত্ব রয়ে গেছে।এরই মধ্যে আরও বড় পরিবর্তন ঘটে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।