advertisement
advertisement

সিটিজেন্​স ব্যাংকের খেলাপি ঋণ মাত্র ০.৩২ শতাংশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
সিটিজেন্​স ব্যাংকের খেলাপি ঋণ মাত্র ০.৩২ শতাংশ

advertisement

প্রতিষ্ঠার পর মাত্র সাড়ে তিন বছরেই প্রথাগত ব্যাংকিং কাঠামোর বাইরে গিয়ে নতুন এক পথ তৈরি করেছে সিটিজেন্​স ব্যাংক পিএলসি। ২০২০ সালের ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠার পর ১৫ ডিসেম্বর লাইসেন্স পেয়ে ব্যাংকটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।সততা, দলবদ্ধতা, সম্মান, জবাবদিহি ও সেবাকে প্রাধান্য দিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটিজেন্​স ব্যাংক।

খেলাপিমুক্ত ঋণ ব্যবস্থাপনা এবং আধুনিক ডিজিটাল সেবা বাড়ানোর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ব্যাংকটি তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।ব্যাংকটি জানায়, খুব অল্প সময়ের মধ্যেই তারা দেশজুড়ে ২২টি শাখা, ৮টি উপশাখা ও ৪টি ইসলামি ব্যাংকিং শাখার মাধ্যমে তাদের সেবা প্রান্তিক পর্যায়েও সম্প্রসারণ করেছে।

বর্তমানে ব্যাংকটির মোট গ্রাহকসংখ্যা ৫০ হাজার ৫৫২, যার মধ্যে নারী গ্রাহকের হার ৩০ দশমিক ৭১ শতাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর