advertisement
advertisement

আজ কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ
আজ কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

কিশোর আলো হাতে কিআড্ডায় পাঠকেরা

advertisement

আজ ১ অক্টোবর কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৩ সালের অক্টোবর মাসে শিশু-কিশোরদের জন্য মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় কিশোর আলো। ১৩ বছর ধরে পাঠকদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পথ চলছে পত্রিকাটি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ প্রথম আলোর কার্যালয়ের ১০ তলার সভাকক্ষে পাঠক, লেখক, শিল্পী, শুভাকাঙ্ক্ষী ও কিশোর আলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান, ‘স্বপ্ন হোক আকাশসমান’।প্রতিষ্ঠার পর থেকেই কিশোর আলো শিশু-কিশোরদের স্বপ্ন দেখতে এবং নিজেদের পছন্দের কাজের সঙ্গে যুক্ত হতে উৎসাহ দিয়ে আসছে। ১৩ বছরের পথচলায় কিশোর আলোর অনেক পাঠক এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কর্মক্ষেত্রে যুক্ত হয়েছেন, দেশ ও দেশের বাইরে নিজেদের কাজে সাফল্য অর্জন করেছেন। কেউ লেখালেখি, প্রকৌশল, চিকিৎসা, গবেষণা ও উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।

কেউ আবার কিশোর আলোর লেখক, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন আয়োজনে যুক্ত হয়েছেন।শৈশবে ঝিনুক কুড়োত ফাতেমা, এখন জাপানে সার্ফিংয়ে লাল-সবুজের প্রতিনিধিপ্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পাঠকদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেবেন লেখক, শিল্পী, শিক্ষাবিদ ও কিশোর আলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর