সিনেমার দৃশ্যে ঐশ্বরিয়া ও শাহরুখ। আইএমডিবি
একসময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই। ‘জোশ’, ‘মোহাব্বতে’ ও ‘দেবদাস’-এ তাঁদের রসায়ন দর্শকের নজর কেড়েছিল। বিশেষ করে ‘দেবদাস’-এর সাফল্যের পর দুজনকে একসঙ্গে আরও সিনেমায় দেখতে চেয়েছিলেন দর্শকেরা। সেই সময় তাঁদের নিয়ে একাধিক বড় প্রকল্পের কথাও চলছিল। কিন্তু হঠাৎই বদলে যায় পরিস্থিতি। একের পর এক সিনেমা থেকে ঐশ্বরিয়াকে সরিয়ে দেওয়া হয়।
কয়েক বছর পর সিমি গারেওয়ালের জনপ্রিয় অনুষ্ঠান ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’-এ সেই সময়ের কথা বলতে গিয়ে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, কেন তাঁকে সিনেমাগুলো থেকে বাদ দেওয়া হয়েছিল, তার কোনো ব্যাখ্যা তিনি পাননি।
সাম্প্রতিক সময়ে পুরোনো সেই সাক্ষাৎকারের ভিডিও ও প্রতিবেদন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।‘কেন’—আজও যে প্রশ্নের উত্তর পাননি ঐশ্বরিয়াসিমি গারেওয়াল যখন ঐশ্বরিয়াকে প্রশ্ন করেন, শাহরুখের সঙ্গে তাঁর পাঁচটি সিনেমায় কাজ করার কথা ছিল কি না, তখন অভিনেত্রী সরাসরি কোনো কারণের কথা বলেননি; বরং জানিয়েছিলেন, কয়েকটি সিনেমা নিয়ে তাঁদের একসঙ্গে কাজ করার কথা চলছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।