advertisement
advertisement

ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দাম আরও বেড়েছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দাম আরও বেড়েছে

ইসিএস কম্পিউটার সিটিতে প্রযুক্তিপণ্য পছন্দ করছেন এক ক্রেতা

advertisement

গত সপ্তাহের ধারাবাহিকতায় চলতি সপ্তাহেও ঢাকার কম্পিউটার বাজারে বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের র‍্যামের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে জনপ্রিয় ব্র্যান্ডের র‍্যামগুলোর দাম গত সপ্তাহের তুলনায় এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেড়েছে। তবে সাধারণ ব্র্যান্ডের র‍্যাম, মাদারবোর্ড, মনিটর, প্রসেসরসহ অন্যান্য যন্ত্রাংশের দামে কোনো পরিবর্তন হয়নি।

ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।প্রসেসরইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৬২ হাজার টাকা, কোর আই–৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার টাকা, কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই–৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।এএমডি: রাইজেন–৯ ৭৯৫০এক্স ৪.৫ গি.হা. ৪৫ হাজার ৫০০ টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮–৪.৬ গি.হা. ২৩ হাজার ৫০০ টাকা এবং রাইজেন–৫ ৫৬০০জি ৩.৬–৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা।মাদারবোর্ডএমএসআই: এ৫২০ এম–এ প্রো (ডিডিআর ৪) ৭ হাজার ২০০ টাকা, প্রো এইচ ৬১০ এম–ই (ডিডিআর ৪) ১০ হাজার টাকা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর