চকলেট ব্রাউন স্যাটিন লেইস টপে টয়া। চোখে গাঢ় কালো সানগ্লাসে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন তিনি।
অন্য কেউ ছবি তুলে দেওয়ার মতো না থাকলে নিজের মুঠোফোনই হয়ে ওঠে ভরসা। তবে সেলফি এখন আর শুধু প্রয়োজনের ছবি নয়, অনেকের কাছে নিজের স্টাইল, মুহূর্ত আর পছন্দকে ধরে রাখারও এক সহজ উপায়। ঘরের আয়নার সামনে হোক কিংবা ঘুরতে গিয়ে, নিজের পছন্দের লুকটি নিজেই ক্যামেরাবন্দী করতে ভালোবাসেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল মুমতাহিনা টয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্ট করা বেশ কিছু ছবিতে চোখ রাখলেই দেখা যায়, কখনো আয়নার সামনে, কখনো ভ্রমণের মুহূর্তে নিজেই নিজের ছবি তুলেছেন তিনি। টয়ার সেই সেলফিগুলোতে ধরা পড়েছে তাঁর নানা ফ্যাশনেবল লুক। চকলেট ব্রাউন স্যাটিন লেইস টপে টয়া। চোখে গাঢ় কালো সানগ্লাসে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন তিনি।
এই ক্লোজ-আপ সেলফিতে টয়াকে একটি মাল্টিকালার ফ্লোরাল ও অ্যানিমেল প্রিন্টের ওভারসাইজড ব্লেজারে ভীষণ গ্ল্যামারাস ও ড্রামাটিক দেখাচ্ছে।প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছেন টয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।