এক দশক আগেও কফি বলতে দেশের বেশির ভাগ মানুষের কাছে বোঝাত গরম পানিতে গুলিয়ে নেওয়া ইনস্ট্যান্ট কফি। এখন সেই চিত্র বদলেছে। নগরগুলোয় হয়েছে কফি শপ। ক্যাপাচিনো, লাতে, মকা কিংবা আমেরিকানোর মতো কফির সঙ্গে পরিচিত হয়েছেন নতুন প্রজন্মের ভোক্তারা। সুপারশপ ও অনলাইনেও নানা ধরনের কফি পাওয়া যাচ্ছে।এই পরিবর্তনের সঙ্গে কফির বাজারও বড় হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আমদানির তথ্য বলছে, ২০২৫–২৬ অর্থবছরে দেশে কফি আমদানি হয়েছে ১ হাজার ৯৬৭ টন। আগের অর্থবছরে আমদানি হয়েছিল ১ হাজার ৩৫৫ টন; অর্থাৎ এক বছরের ব্যবধানে কফি আমদানি বেড়েছে ৬১২ টন বা প্রায় ৪৫ শতাংশ।আজ ১ অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস। এ উপলক্ষে গত পাঁচ বছরের আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মাঝখানে তিন বছর কফি আমদানি কমলেও সর্বশেষ অর্থবছরে তা ঘুরে দাঁড়িয়েছে।
শুধু তা–ই নয়, গত পাঁচ অর্থবছরের মধ্যে ২০২৫–২৬ অর্থবছরেই সবচেয়ে বেশি কফি আমদানি হয়েছে।পাঁচ বছরে সর্বোচ্চ আমদানিএনবিআরের তথ্যে দেখা যায়, ২০২১–২২ অর্থবছরে দেশে কফি আমদানি হয়েছিল ১ হাজার ৭৬৭ টন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।