advertisement
advertisement

কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু

ভিমরুল

advertisement

পাবনার সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে রোহান হোসেন (৩) ও আরাফাত হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামে ভিমরুলের কামড়ে অসুস্থ হয় ওই শিশুরা।

এ ঘটনায় মারা যাওয়া শিশুরা হলো গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান ও সুজন হোসেনের ছেলে আরাফাত।পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে রোহান ও আরাফাত বাড়ির বাইরে খেলছিল। একপর্যায়ে তারা একটি ভিমরুলের চাক দেখতে পায়। কৌতূহলবশত পাটখড়ি দিয়ে চাকটিতে খোঁচা দিলে ভিমরুলের দল বের হয়ে এসে উভয় শিশুকে কামড়াতে থাকে।

এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।শিশু দুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাদের উদ্ধার করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর