advertisement
advertisement

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর মৃত্যু

লাশ

advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শাহিন আলম (৪০) নামের এক কারাবন্দী আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। কারা ও হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।শাহিন আলম রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি ফৌজদারি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।কারা ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার রাতে কারা কর্তৃপক্ষের নির্দেশে শাহিন আলমকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তাঁকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

আজ ভোর পাঁচটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।৫ বছর ৯ মাসে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ৩০০ কারাবন্দীরঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য শাহিন আলমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।শাহিন আলমের বাড়ি জামালপুরের ইসলামপুর।

বাবার নাম এম এ বাছির।গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রথম আলোয় ‘৫ বছর ৯ মাসে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ৩০০ কারাবন্দীর’শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর