advertisement
advertisement

পাকিস্তানের বিপক্ষে হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
পাকিস্তানের বিপক্ষে হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’

বাংলাদেশের টি–টুয়েন্টি অধিনায়ক লিটন দাস

advertisement

দেশ ছাড়ার আগে অধিনায়ক লিটন দাস বলে গিয়েছিলেন, ফাইনালে খেলতে চান তাঁরা। কিন্তু এশিয়ান গেমস ক্রিকেটে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ছেলেদের সেমিফাইনালে আজ পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ১১২ রানের লক্ষ্য ৯ বল আগেই তাড়া করে ফেলে পাকিস্তান। বাংলাদেশ কোথায় ম্যাচটা হারল?

সংবাদ সম্মেলনে এর উত্তরে অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে বোলিংটা যদি আরেকটু ভালো করতে পারতাম, যদি ওভার বাউন্ডারিগুলো কম খেতাম, তাহলে (জেতার) সুযোগ বেশি ছিল।’বল হাতে আজ মোটেও ভালো করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ২ ওভারে দিয়েছেন ৪১ রান। এর মধ্যে শেষ ৪ ওভারে পাকিস্তানের যখন ৩৪ রান দরকার, তখন এক ওভারেই ২৩ রান দেন মোস্তাফিজ। সেখানেই ম্যাচটা হেরে যায় বাংলাদেশ।

তাঁর জায়গায় কি তখন অন্য কাউকে বোলিংয়ে আনা যেত?লিটনের উত্তর, ‘অনেকজনই ছিল বিকল্প হিসেবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর