ইয়েমেনে সৌদি–সমর্থিত বাহিনীর সাঁজোয়া যানে হুতিদের হামলা
তেহরান যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে তাদের সর্বশেষ প্রস্তাবের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে, তা বিস্ময়ের নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় সাত মাসের যুদ্ধের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন একটি পরিকল্পনা নিয়ে এসেছেন।
বাইরে থেকে দেখলে এটি উত্তেজনা কমানোর উদ্যোগ মনে হতে পারে।আরাগচির প্রস্তাব অনুযায়ী, ওয়াশিংটন ইরানের শর্ত মেনে নিলে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও একই পরিমাণ গ্যাস যে জলপথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়া যেতে পারে। কিন্তু এটি শুধু উত্তেজনা কমানোর উদ্যোগ নয়।ইরান নিজেই যে চাপ তৈরির ক্ষমতা সৃষ্টি করেছে, সেটিকেই তারা এখন সর্বোচ্চ দামে বিক্রি করতে চাইছে। আর সেই দামের একটি অংশ দিতে হবে ইয়েমেনকে ঘিরে।
আরাগচির পরিকল্পনায় লেবাননসহ পুরো অঞ্চলে সাত দিনের যুদ্ধবিরতি, ইরানের জব্দ করা অন্তত ১ হাজার ২০০ কোটি ডলার অর্থছাড়, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।