advertisement
advertisement

ভক্ত মাঠে ঢুকতেই বাবরের ধাক্কা, ছুড়ে ফেললেন আরেক ভক্তের ফোন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
ভক্ত মাঠে ঢুকতেই বাবরের ধাক্কা, ছুড়ে ফেললেন আরেক ভক্তের ফোন

ভক্তের সেলফি ক্যামেরাতেই ঘটনা ধরা পড়ে

advertisement

ব্যাটে রান নেই। ব্যাটিং টেকনিক নিয়েও নানা সমালোচনার মধ্যে আছেন বাবর আজম। এরই মধ্যে মাঠের বাইরের এক ঘটনায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক।ঘটনাটি ঘটেছে গতকাল ইসলামাবাদে। ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর চতুর্থ রাউন্ডের ম্যাচে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির হয়ে খেলছিলেন বাবর। তাঁর দলের ফিল্ডিংয়ের সময় কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঠে ঢুকে পড়া এক ভক্তকে বাবর ধাক্কা দেন। পরে আরেক ভক্তের ফোন নিয়ে সেটি ছুড়ে ফেলতেও দেখা যায় তাঁকে।এ ছাড়া আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময়ও বাবরকে ঘিরে ধরেন কয়েকজন দর্শক। ছবি ও সেলফি তুলতে তাঁরা মাঠের ভেতরে ঢুকে পড়েন। মুহূর্তেই তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। পরে মাঠকর্মীরা হস্তক্ষেপ করে বাবরকে ডাগআউটে নিয়ে যান।

এই পরিস্থিতিতে বাবরকে শান্তই থাকতে দেখা যায়।Babar Azam throws a fan’s phone in anger after being asked for a selfie. pic.twitter.com/UYtEt5yhMp— Sheri. (@CallMeSheri1_) September 30, 2026 সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, খেলার মধ্যেই কয়েকজন ভক্ত মাঠে ঢুকে পড়েন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর