লাল ফুলস্লিভ মিনি ড্রেস পরেছেন তিনি। এই বডিকন ড্রেসে অন্যতম আকর্ষন পুরোটাজুড়ে থাকা রাইনস্টনের কাজ। সঙ্গে সাদা স্লিংব্যাক হাই হিল পরেছেন অভিনেত্রী
টেলিভিশনের পর্দা থেকে ওয়েব দুনিয়া- সবখানেই সমান দাপটে নিজের জায়গা করে নিয়েছেন টালিউড অভিনেত্রী সৈরিতী বন্দ্যোপাধ্যায়। ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও খুব অল্প সময়েই ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। ‘নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ ও ‘বাক্স বদল’-এর মতো ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি বেশ আলোচিত।
কখনো ব্যাকলেস ব্লাউজে শাড়ির লুক, আবার কখনো ওয়েস্টার্ন আউটফিটে আত্মবিশ্বাসী উপস্থিতি—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন ফ্যাশনিস্তা ভক্তদের প্রিয় মুখ। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী আত্মবিশ্বাসী স্টাইল স্টেটমেন্টে এখনো সমানভাবে আবেদনময়ী। এক সন্তানের মা হয়েও সৌন্দর্য আর ফিগার বজায় রাখার ক্ষেত্রে তিনি হয়ে উঠেছেন এক আলাদা অনুপ্রেরণা।
চলুন, এবার দেখে নেওয়া যাক সৈরিতীর সাম্প্রতিক কিছু বোল্ড লুক , যা ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্তদের।লাল ফুলস্লিভ মিনি ড্রেস পরেছেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।