advertisement
advertisement

৪৯তম বিসিএসে পিএসসির সুপারিশের পরও বঞ্চনা: ৫৭ জনের দায় কে নেবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ণ
৪৯তম বিসিএসে পিএসসির সুপারিশের পরও বঞ্চনা: ৫৭ জনের দায় কে নেবে

৪৯তম বিসিএসে গেজেটে বাদ পড়েছেন ৫৭ প্রার্থী

advertisement

৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য পিএসসি ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছিল। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগ পেয়েছেন ৬১১ জন। অর্থাৎ পিএসসির মনোনীত ৫৭ জনের নাম প্রজ্ঞাপনে নেই।

কেন তাঁদের নাম নেই, প্রকাশিত তথ্যে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।এ ঘটনা আমাদের পুরোনো একটি বিতর্কের সামনে আবার দাঁড় করিয়েছে।বিগত সরকারের সময়েও বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও পিএসসির সুপারিশপ্রাপ্ত অনেক প্রার্থী পুলিশ ভেরিফিকেশনসহ বিভিন্ন কারণে নিয়োগ থেকে বাদ পড়েছিলেন। তখন এ ব্যবস্থার কঠোর সমালোচনা করেছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।

নেতিবাচক পুলিশ প্রতিবেদনের কারণে বিসিএস প্রার্থীদের নিয়োগ আটকে যাওয়ার বিষয়ে তিনি বলেছিলেন, ফৌজদারি অপরাধ ছাড়া কাউকে আটকে দেওয়া ঠিক নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর