advertisement
advertisement

মাত্র ১১ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার লন্ডনের স্কুলছাত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
মাত্র ১১ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার লন্ডনের স্কুলছাত্রী

১১ বছর বয়সী এই খুদে দাবারুর নাম বোধনা শিবানন্দন

advertisement

বিশ্ব রেকর্ড গড়েছে লন্ডনের এক স্কুলছাত্রী। আন্তর্জাতিক দাবায় সবচেয়ে কম বয়সে ‘উইম্যান গ্র্যান্ডমাস্টার’ (ডব্লিউজিএম) হওয়ার খেতাব অর্জন করেছে সে।১১ বছর বয়সী এই খুদে দাবারুর নাম বোধনা শিবানন্দন। বয়সে ছোট হওয়ায় দাবার টেবিলে বসার জন্য তাকে এখনো উঁচু বাড়তি সিট ব্যবহার করতে হয়। উজবেকিস্তানের সমরখন্দে আয়োজিত ৪৬তম দাবা অলিম্পিয়াডে ইংল্যান্ডের হয়ে খেলে সে।

সেখানে তৃতীয় ও শেষ ম্যাচে পয়েন্ট বা নর্ম পেয়ে জিতে যায় বোধনা।বোধনা এর মাধ্যমেই বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে উইম্যান গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের অনন্য যোগ্যতা অর্জন করল।তবে বোধনার জন্য রেকর্ড গড়া এবারই প্রথম নয়। এর আগে মাত্র ৯ বছর বয়সে ইংলিশ চেস ফেডারেশনের দলে জায়গা করে নিয়েছিল।

সেবারই প্রথম যেকোনো খেলায় ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার নজির গড়েছিল এই খুদে দাবারু তারকা।চাপের বিষয়ে জানতে চাওয়া হলে বোধনা আন্তর্জাতিক দাবা ফেডারেশনকে বলেছিল, আসলে মোটেও চাপ মনে হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর