advertisement
advertisement

শরতের বৃষ্টিতে ফুটল যে রং


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
শরতের বৃষ্টিতে ফুটল যে রং

শরতের বৃষ্টিতে দোপাটির লালচে পাপড়িতে জমেছে জলকণা। ভেজা সবুজ পাতার মাঝে আরও উজ্জ্বল হয়ে উঠেছে ফুলটি

advertisement

শরতের বৃষ্টিতে ধুয়ে গেছে রাঙামাটির প্রকৃতি। টানা বৃষ্টির পর সবুজের ভেতর ফুটে থাকা নানা রঙের ফুলে জমেছে জলকণা। কোথাও লাল দোপাটি, কোথাও হলুদ অ্যালামান্ডা, কোথাও–বা শুভ্র টগর; বৃষ্টিস্নাত সকালে প্রতিটি ফুল যেন নতুন করে মেলে ধরেছে তার সৌন্দর্য। ফুলের পাপড়িতে আটকে থাকা স্বচ্ছ জলবিন্দু আর ভেজা সবুজে তৈরি হয়েছে মায়াময় এক আবহ।

ঋতুর পালাবদলে ফুটে ওঠা এসব ফুল যেন জানান দিচ্ছে হেমন্তের আগমনী বার্তা।শরতের বৃষ্টিতে দোপাটির লালচে পাপড়িতে জমেছে জলকণা। ভেজা সবুজ পাতার মাঝে আরও উজ্জ্বল হয়ে উঠেছে ফুলটিসবুজ পাতার ফাঁকে ফুটে থাকা সাদা লেবু ফুলে জমেছে বৃষ্টির জলকণালালচে রক্তমঞ্জরি ফুলের গায়ে ঝুলে আছে বৃষ্টির ফোটাহলুদ অ্যালামান্ডার পাপড়িতে লেগে থাকা বৃষ্টির জলকণা ফুলের সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করেছেবৃষ্টিভেজা ডালে ফুটে আছে শুভ্র টগর।

একটি পাপড়ির ডগায় আটকে থাকা জলবিন্দুটি ঝরে পড়ার অপেক্ষায়বৃষ্টি ভেজা ড্রাগন ফুলের কুঁড়িপাতার আড়ালে ঝুলে আছে কাঁচা পেঁপে সূক্ষ্ম পাতার লতায় ঝুলছে ছোট্ট কুঁড়ি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর