advertisement
advertisement

৮২ কোটি টাকার ৮ শান্তিনিবাসে ঠাঁই হয়নি কোনো প্রবীণের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ
৮২ কোটি টাকার ৮ শান্তিনিবাসে ঠাঁই হয়নি কোনো প্রবীণের

অনেকটা গ্রামীণ পরিবেশে প্রবীণদের জন্য শান্তিনিবাস নির্মাণ করা হয়েছে। কিন্তু উদ্বোধনের পর থেকেই পড়ে আছে দৃষ্টিনন্দন ভবনটি। ১৩ সেপ্টেম্বর সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে

advertisement

অসহায় ও আশ্রয়হীন প্রবীণ মানুষদের জন্য দেশের আটটি শহরে দৃষ্টিনন্দন আটটি ভবন রয়েছে। প্রতিটি ভবনের নাম ‘শান্তিনিবাস’। সেখানে প্রবীণ নাগরিকদের বসবাসের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম আছে। কিন্তু কেউ থাকেন না। বেশির ভাগ ভবন প্রায় তিন বছর অযত্ন–অবহেলায় পড়ে আছে।

ভবনের ভেতরে ধুলা জমে নষ্ট হচ্ছে আসবাব, কোথাও কোথাও ভবনের দেয়ালে গজিয়েছে শেওলা।যে আট জেলায় শান্তিনিবাস করা হয়েছে তার মধ্যে গোপালগঞ্জ, লালমনিরহাট, সুনামগঞ্জ ও নোয়াখালীতে শুধু নারীরা থাকতে পারবেন। পুরুষদের জন্য চারটি নিবাস রয়েছে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশালে। প্রতিটি নিবাসে ২৫ জনের থাকার ব্যবস্থা রয়েছে।

আটটি শান্তিনিবাস নির্মাণে ব্যয় হয়েছে ৮২ কোটি টাকা।সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৬০ বছরের বেশি বয়সী পরিত্যক্ত, দাবিদারহীন, দুর্দশাগ্রস্ত ও অবহেলিত প্রবীণ ব্যক্তিদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে শান্তিনিবাস কার্যক্রম নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর