ফ্লাইদুবাইয়ের ওই উড়োজাহাজের যাত্রীদের সৌদি আরব থেকে ইসরায়েলে ফিরিয়ে নেওয়া হয়েছে
যাত্রীবোঝাই উড়োজাহাজটি তখন মাঝ আকাশে। সবকিছু ঠিকই আছে। নির্বিঘ্নে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে সেটি। হঠাৎই ছন্দপতন। হুট করে উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নেমে আসতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও তখনো যাত্রীদের কেউই বুঝতে পারেননি আসলে কী ঘটছে। কত বড় বিপদ ঘটেছে ককপিটে।ঘটনাটি গতকাল বুধবারের। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের যাত্রীবাহী এই উড়োজাহাজ। যাত্রী ছিলেন ১৭৪ জন।
ঘটনার সময় উড়োজাহাজটি ওমানের আকাশসীমায় ছিল।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ‘মাঝ আকাশে উড়োজাহাজটির একজন পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন। তিনি যাত্রীসহ উড়োজাহাজটি বিধ্বস্ত করানোর চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।’সহ–পাইলটকে কুপিয়ে ইসরায়েলগামী উড়োজাহাজ বিধ্বস্ত করতে চেয়েছিলেন পাইলটউড়োজাহাজে থাকা একজন ইসরায়েলি যাত্রীর সঙ্গে কথা বলে নেতানিয়াহু জানান, ছুরিকাঘাতের ঘটনায় উড়োজাহাজটি ঘূর্ণিপাকে পড়ে যায়।
ওই যাত্রী একজন ক্রুকে সঙ্গে নিয়ে ককপিটে ঢুকতে সক্ষম হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।