advertisement
advertisement

১৯ সেকেন্ডেই সুপারকম্পিউটারের শতবছরের কাজ সম্পন্ন করেছে কোয়ান্টাম কম্পিউটার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
১৯ সেকেন্ডেই সুপারকম্পিউটারের শতবছরের কাজ সম্পন্ন করেছে কোয়ান্টাম কম্পিউটার

আইবিএমের কোয়ান্টাম কম্পিউটার

advertisement

জটিল হিসাব-নিকাশ এবং তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে সুপারকম্পিউটারের ক্ষমতা অতুলনীয়। তবে এই ধারণাকে পেছনে ফেলে কোয়ান্টাম প্রযুক্তি এক নতুন বিপ্লবের সূচনা করেছে। সম্প্রতি আইবিএমের একটি বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটার মাত্র ১৯ সেকেন্ডে এমন একটি জটিল কাজ সম্পন্ন করেছে, যা সম্পন্ন করতে একটি সুপারকম্পিউটারের প্রায় ১১০ বছর সময় লাগত।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লু কিউবিট সংস্থার পদার্থবিজ্ঞানী টিগ্রান সেড্রাকিয়ানের নেতৃত্বে একদল গবেষক আইবিএমের ১২০-কিউবিট বিশিষ্ট নাইটহক আর২ প্রসেসর ব্যবহার করে ঐতিহাসিক এই পরীক্ষা সম্পন্ন করেছেন।গবেষকদের তথ্যমতে, কম্পিউটার বিটের বিকল্প হিসেবে কোয়ান্টাম কম্পিউটারে কিউবিট ব্যবহার করা হয়, যা জটিল গণনা অত্যন্ত দ্রুত সম্পন্ন করতে পারে।

গবেষণা চলাকালে গবেষকেরা ৩৬টি সাইকেলের একটি নিখুঁত পর্যায় খুঁজে পান যেখানে সার্কিটটিতে ৯১৮টি টু-কিউবিট গেট বা চৌম্বকীয় পথ অন্তর্ভুক্ত ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর