সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের কোচ টমাস ডুলি
আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে হারের পর বাংলাদেশের ফুটবলের বাস্তবতা মনে করিয়ে দিয়েছেন কোচ টমাস ডুলি। র্যাঙ্কিংয়ের পার্থক্য, অনুশীলনের ঘাটতি, প্রতিযোগিতার মান এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার গতি—সবকিছুতেই বাংলাদেশ এখনো পিছিয়ে বলে মন্তব্য করেছেন তিনি।
তবে শক্তিশালী দলের বিপক্ষে এমন ম্যাচ থেকেই শিক্ষা নিয়ে ভবিষ্যতে উন্নতি করার সুযোগ দেখছেন ডুলি।এবারের আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার আগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তিনটি দলই বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে।
আজ ইন্দোনেশিয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলগুলোর সঙ্গে পার্থক্য তুলে ধরে বাংলাদেশ কোচ বলেন, ‘আপনি যদি ১৮২ নম্বরে থাকেন আর তারা ১১৭, ১৩৫ কিংবা ১৪৯ নম্বরে থাকে, তাহলে বোঝাই যায় তারা বেশি ম্যাচ জিতে ওই জায়গায় এসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।