advertisement
advertisement

হকার উচ্ছেদে বদলে গেছে মিরপুর ১০ নম্বরের চিত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
হকার উচ্ছেদে বদলে গেছে মিরপুর ১০ নম্বরের চিত্র

হকার উচ্ছেদের পর মিরপুর ১০ নম্বর এলাকার ফুটপাতে স্বচ্ছন্দে চলাচল করছেন পথচারীরা

advertisement

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর মিরপুর ১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়। ওই সময় অভিযানে অংশ নেওয়া পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালান হকাররা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আবারও অভিযান চালিয়ে ফুটপাতের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর পর থেকেই বদলে গেছে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের ফুটপাতের চিত্র।

দীর্ঘদিনের চেনা জটলা এখন আর নেই; পরিচ্ছন্ন ফুটপাত দিয়ে স্বচ্ছন্দে ও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন পথচারীরা। তবে মিরপুর ১০ নম্বরে স্বস্তি ফিরলেও ভিন্ন চিত্র দেখা গেছে মিরপুর ১ নম্বর ও টোলারবাগ এলাকায়। সেখানে এখনো সড়ক ও ফুটপাত দখল করে আগের মতোই চলছে কেনাবেচা। কোথাও উচ্ছেদের পর ফিরেছে স্বস্তি, আবার কোথাও ফুটপাত বেদখল থাকায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল।

ছবিগুলো গতকাল শুক্রবার তোলা।হকার উচ্ছেদের পর মিরপুর ১০ নম্বর এলাকার ফুটপাতে স্বচ্ছন্দে চলাচল করছেন পথচারীরাহকারদের দৌরাত্ম্য না থাকায় এখন অনেকটাই ফাঁকা চলাচলের পথ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর