advertisement
advertisement

বিমূর্ত রূপে অনুভূতির স্পন্দন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
বিমূর্ত রূপে অনুভূতির স্পন্দন

মো. আজহারুল ইসলাম শেখের শিল্পকর্ম অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো

advertisement

দৃশ্যের বাইরে অনুভূতির যে জগৎ, সেখান থেকেই বিমূর্ত শিল্পের জন্ম। শিল্পী এইঅদৃশ্য অনুভবকে দৃশ্যমান করে তোলেন রেখা, রং ও আকৃতির মাধ্যমে।

তখনক্যানভাস হয়ে ওঠে অন্তর্জগতের এক উন্মুক্ত ভাষা।বিমূর্ত শিল্পের মূল ভাবনা নিহিত রয়েছে দৃশ্যমান বাস্তবতার সরাসরি অনুকরণ থেকেসরে এসে সৃজনশীল গঠন বা ফর্মের মাধ্যমে অনুভূতি, চিন্তা ও অন্তর্জগতের প্রকাশে।উনিশ শতকের শেষ ভাগ থেকে বিশ শতকের সূচনালগ্নে ইউরোপীয় আধুনিক শিল্পেবিমূর্ত তার যে বিকাশ, তা ধীরে ধীরে বিশ্বশিল্পের ভাষাকে আমূল পরিবর্তন করে।বাস্তবতার অবয়বকে ভেঙে শিল্পী যখন অনুভূতি ও চিন্তার স্বাধীন প্রকাশের দিকেঅগ্রসর হন, তখনই বিমূর্ত শিল্প তার স্বতন্ত্র নন্দনতাত্ত্বিক পরিসর নির্মাণ করে।বাংলাদেশের শিল্পচর্চায়ও বিমূর্ত তার এই প্রবাহ নিজস্ব সাংস্কৃতিক ও সামাজিকবাস্তবতার সঙ্গে মিশে একটি স্বতন্ত্র শিল্পভাষা তৈরি করেছে।

সেই ধারারউত্তরাধিকারকে ধারণ করে সমকালে নিজস্ব অভিজ্ঞতা, অনুভব ও সৃজনশীলতারমাধ্যমে নতুন মাত্রা যোগ করছেন বহুমাত্রিক শিল্পী মো. আজহারুল ইসলাম শেখ।‘মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব’ শিরোনামে একক প্রদর্শনীতে শিল্পী তাঁর শিল্পকর্মেরমাধ্যমে বঞ্চনা, নিপীড়ন ও মানবিক যন্ত্রণার অভিঘাতকে রূপ দিতে চেয়েছেন এবংসেই অনুভূতির মধ্য দিয়ে মানুষের মুক্তি ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষাকে প্রকাশকরেছেন।মো. আজহারুল ইসলাম শেখের একটি শিল্পকর্ম এই প্রদর্শনী বিমূর্ততাকে শুধু দ...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর