সাদাকালো জামদানি, কালো স্লিভলেস ব্লাউজ আর অক্সিডাইজড গয়নায় মিথিলা
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেধা অভিনয় জগত ছাড়াও বিস্তৃত হয়ে আছে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে। দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি উন্নয়ন সংস্থায় কাজ করছেন। এবার পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি। ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের কাজের অভিজ্ঞতা শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট যোগ দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে এই সংবাদ প্রকাশের পর এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। আমাদের দেশের অধিকাংশ মানুষ একজন নারীকে আপন আলোয় উজ্জ্বল হতে দেখা ও তা নিয়ে ইতিবাচক ভাবনার সঙ্গে অভ্যস্ত নয়। আর এক্ষেত্রেও নেতিবাচকতা ছড়াচ্ছে কিছু গোষ্ঠী। তবে তাতে আসলে গুণী অভিনেত্রী ও মেধাবী গবেষক মিথিলার কিছু যায় আসে না। তাঁর জন্য আমাদের আন্তরিক শুভকামনা রইল, আর মিথিলার ফ্যাশনও কিন্তু সবসময় তাঁর ব্যক্তিত্ব তুলে ধরে। আবার আকর্ষণও ছড়ায়।
বিভিন্ন চরিত্রের লুকে তিনি মিশে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।