advertisement
advertisement

ভিউ পাওয়ার আশায় খারাপ শিরোনাম হয়, মন্তব্য শেহনাজের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
ভিউ পাওয়ার আশায় খারাপ শিরোনাম হয়, মন্তব্য শেহনাজের

শেহনাজ গিল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

শেহনাজ গিলকে নিয়ে আলোচনা কমে না। কখনো তাঁর অভিনয়, কখনো ব্যক্তিজীবন, আবার কখনো কোনো মন্তব্য—সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাঁকে ঘিরে তৈরি হয় নানা গুঞ্জন। সম্পর্কের গুজব থেকে শুরু করে ট্রল, ভুল ব্যাখ্যা কিংবা কথার সামান্য এদিক–ওদিকও কখনো কখনো খবরের শিরোনাম হয়ে যায়। তবে এসব নিয়ে খুব একটা বিচলিত নন এই অভিনেত্রী।

বরং নিজের স্বভাবসুলভ রসিকতায় বিষয়গুলো সামলান তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজকে প্রশ্ন করা হয়েছিল, তাঁকে ঘিরে নানা গুজব ও নেতিবাচক খবর কীভাবে সামলান। উত্তরে তাঁর কথাতেই ছিল মজা। শেহনাজ বলেন, যাঁরা তাঁকে নিয়ে এমন খবর করেন, তাঁদের উদ্দেশ্য তিনি বুঝতে পারেন—ভিউ পাওয়া।

তাঁর কথায়, ভালো খবর দিয়ে যদি কারও তেমন লাভ না হয়, তাহলে নেতিবাচক বা চমকপ্রদ শিরোনাম দিয়েই হয়তো পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে হয়।শেহনাজের ভাষায়, ‘যাঁরা খবরের শিরোনাম দেন তাঁদের উদ্দেশ্য আমি বুঝতে পারি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর