advertisement
advertisement

সুতা নয়, মানুষের চুল দিয়ে তৈরি হয় শিল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
সুতা নয়, মানুষের চুল দিয়ে তৈরি হয় শিল্প

মানুষের চুল দিয়ে তৈরি নকশা এ শিল্পকে নিয়ে গেছে আরও ভিন্ন এক উচ্চতায়

advertisement

সুচ দিয়ে সুতা, পশম বা বিভিন্ন অলংকার, যেমন পুঁতি ও আয়না, কাপড়ে সেলাই করে সাধারণ কাপড়কে অনন্য শিল্পকর্মে রূপ দেওয়া হয়। তবে এই শিল্প শুধু সুতা দিয়েই সীমাবদ্ধ নয়; চীনের কিছু শিল্পী সুতার বদলে মানুষের চুল ব্যবহার করে সূক্ষ্ম প্রতিকৃতি ও নকশা তৈরি করেছেন। এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।চীনের ঐতিহ্যবাহী রেশমশিল্প বিশ্বজুড়ে পরিচিত। তবে মানুষের চুল দিয়ে তৈরি নকশা এ শিল্পকে নিয়ে গেছে আরও ভিন্ন এক উচ্চতায়।

প্রাচীন এ পদ্ধতিতে সাধারণ সুতার বদলে মানুষের আসল চুল ব্যবহার করে সূক্ষ্ম প্রতিকৃতি ও জটিল নকশা তৈরি করা হয়।এ শিল্পের ইতিহাস ১ হাজার ৩০০ বছরের বেশি পুরোনো। চীনের জিয়াংসু প্রদেশের দোংতাইসহ বিভিন্ন এলাকায় তাং রাজবংশের সময় থেকে এই পদ্ধতির প্রচলন ছিল।শুরুতে বৌদ্ধধর্মাবলম্বী নারীরা নিজেদের চুল ব্যবহার করে ধর্মীয় ও ভক্তিমূলক ছবি তৈরি করতেন।

এটি ছিল তাঁদের ধর্মীয় বিশ্বাস ও ভক্তি প্রকাশের একটি মাধ্যম।মানুষের চুল সহজে বিবর্ণ বা নষ্ট হয় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর