advertisement
advertisement

দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ণ
দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি

ওয়ানডে বিশ্বকাপ ট্রফি

advertisement

২০২৭ বিশ্বকাপে সহ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও বাছাইপর্ব পেরিয়ে আসা অন্য একটি দল। আগামী বছরের ২ অক্টোবর শুরু বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। নামিবিয়ার উইন্ডহুকে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

কেপটাউনে কাল ঘোষণা করা হয়েছে গ্রুপিং ও সূচি।ছয় দলের গ্রুপে শীর্ষ তিনে থাকলে সুপার সেভেন পর্বে সুযোগ মিলবে। গ্রুপে চতুর্থ হলেও সেই সুযোগ মিলতে পারে। দুই গ্রুপের চতুর্থ দলের মধ্যে যারা এগিয়ে থাকবে তারা সপ্তম দল হিসেবে উঠবে সুপার সেভেনে। লিগ পদ্ধতির সুপার সেভেন পর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। এরপর ২১ নভেম্বর ফাইনাল জোহানেসবার্গে।১৪ দলের বিশ্বকাপে ১০টি দলের নাম চূড়ান্ত হয়েছে।

তিন স্বাগতিকের দুটি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে গ্রুপ পর্বে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর