advertisement
advertisement

রুপি ও শেয়ারবাজারে পতন, তবু ভারতের ধনীদের সম্পদ ১ ট্রিলিয়ন ডলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
রুপি ও শেয়ারবাজারে পতন, তবু ভারতের ধনীদের সম্পদ ১ ট্রিলিয়ন ডলার

গৌতম আদানি ও মুকেশ আম্বানি

advertisement

চলতি বছর ভারতের স্থানীয় মুদ্রা রুপির দর ও শেয়ারবাজার দুটিরই পতন ঘটেছে। এর মধ্যে রুপির বিনিময় হার যেমন ৮ দশমিক ৫ শতাংশ কমেছে, তেমনি শেয়ারবাজারের সূচক ৯ দশমিক ৫ শতাংশ পড়েছে। তবে মুদ্রার দর ও শেয়ারের দামের পতন ঘটলেও দেশটির শীর্ষ বিলিয়নিয়ার বা শতকোটিপতিদের সম্পদে বড় ধরনের প্রভাব পড়েনি। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্মিলিত সম্পদের পরিমাণ এখন প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি মার্কিন ডলার।

আগের হিসাবের চেয়ে তাঁদের সম্পদ বাড়েনি বা কমেনি, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। তবে ভারতীয় বিলিয়নিয়ার বা শতকোটিপতিদের নিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের করা বার্ষিক এ তালিকায় এবার পরিবর্তন এসেছে। তিন বছর পর আবারও প্রথম স্থানে উঠে এসেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তাঁর সম্পদ ২ হাজার ৭০ কোটি ডলার বেড়ে ১১ হাজার ২৭০ কোটি ডলারে উঠেছে। এতে তাঁর পারিবারিক সম্পদও যুক্ত হয়েছে।

ডলারের হিসাবে দেখা যায়, এ বছর তাঁর সম্পদ বেড়েছে সবচেয়ে বেশি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর