মাহফুজ আনাম জেমস। ছবি : দীপু মালাকার
আজ ২ অক্টোবর মাহফুজ আনাম জেমস–এর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর পূর্বাচল ক্লাবে কয়েকজন সাংবাদিকের সঙ্গে বসেছিলেন এই ব্যান্ড তারকা। সেখানে ছিলেন নাজমুল হকজীবনের এ পর্যায়ে জন্মদিন নিয়ে আপনার মধ্যে কী অনুভূতি কাজ করে?জেমস : বিষয়টি নিয়ে আমার নিজের বিশেষ কোনো আনুষ্ঠানিকতার পরিকল্পনা থাকে না। সত্যি বলতে, আমি নিজে কখনো ঘটা করে জন্মদিন উদ্যাপন করি না। তবে আমার ভক্তরা এটি উদ্যাপন করেন এবং আমি দেখি।
তাঁদের এই ভালোবাসা ও আয়োজন দেখতেই ভালো লাগে।নব্বইয়ের দশকের জেমস, আর এ সময়ের যে জেমসকে আমরা দেখছি—এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান?জেমস : শিল্পী হিসেবে নিজের মধ্যে আসলে কোনো পার্থক্যই দেখতে পাই না। যেভাবে আগে গান তৈরি ও পরিবেশন করতাম, এখনো সেভাবেই ভাবি। যদি বাইরে থেকে কেউ কোনো পরিবর্তন দেখতে চায়, তবে দেখতে পাবে হয়তো আগের মতো অত চুল নেই, চুল কিছুটা কমে গেছে (হাসি)—পার্থক্য বলতে এটুকুই!
আমার মূল সত্তা বা চিন্তায় কোনো বড় পরিবর্তন আসেনি।মাহফুজ আনাম জেমস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।