সাংহাই টাওয়ার থেকে সাংহাই-দর্শন
২০০৫ সালে যখন চীনের সাংহাইতে যাই, তখন পার্ল টিভি টাওয়ার ছিল চীনের সর্বোচ্চ স্থাপনা, সেটাতে চড়ার সৌভাগ্যও হয়েছিল। কিন্তু এবার সাংহাইতে ভিভোর তৈরি তিনটি নতুন স্মার্টফোনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গিয়ে দেখি শিরোপা হারিয়েছে পার্ল। সাংহাইতে এখন এর চেয়ে অনেক উঁচু দালান হয়েছে। তার মধ্যে চীনের সর্বোচ্চ আর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ স্থাপনা এখন সাংহাই টাওয়ার। সাংহাইয়ের পুদং এলাকায় এর অবস্থান।
পাশেই আধা কিলোমিটার দূরে সাংহাইয়ের বিখ্যাত নদী হুয়াংপু। ২২ সেপ্টেম্বর ভ্রমণসূচিতে ছিল সাংহাই টাওয়ার।মাটি থেকে মাথা উঁচু করে ঘুরিয়ে পুরো দালান দেখা কষ্টকর। তাই ওপর থেকেই দেখা ভালো। ওপরে ওঠার জন্য লিফটের লাইনে দাঁড়ালাম। একসময় মানুষের প্যাঁচানো সারি পেরিয়ে লিফটের কাছে গেলাম। এই লিফটের সর্বোচ্চ গতি সেকেন্ডে ২০ দশমিক ৫ মিটার (ঘণ্টায় ৭৪ কিলোমিটার)। ২০১৭ সাল পর্যন্ত এটি ছিল সর্বোচ্চ গতিবেগের লিফট।
কিন্তু চীনের গুয়াংঝু সিটিএফ ফিন্যান্স সেন্টারের লিফট এখন সর্বোচ্চ গতির (সেকেন্ডে ২১ মিটার বা ঘণ্টায় ৭৬ কিলোমিটার)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।