রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সম্প্রতি তোলা
সন্তান প্রসবের পর শারীরিক সমস্যা দেখা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল রত্না বেগমকে (৩০)। চিকিৎসক জানান, অস্ত্রোপচার করতে হবে রত্নার। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার করানোর মতো চিকিৎসক নেই। উপায় না দেখে রত্না বেগমকে জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে ভাড়া করা হয় অ্যাম্বুলেন্স। তবে অ্যাম্বুলেন্সে তোলার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই মৃত্যু হয় রত্নার।গত শুক্রবার সকালে ঘটেছে এ ঘটনা।
রত্না বেগম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা। মৃত্যুর আগে বৃহস্পতিবার রাতে একটি ছেলেসন্তান প্রসব করেন তিনি। গভীর রাতে প্রসববেদনা ওঠায় তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। বাড়িতেই সন্তানের জন্ম হয়।সেলিনা আক্তার, রত্নার বেগমের খালা।ঘটনাটি খুবই মর্মান্তিক। সময়মতো অস্ত্রোপচার করা গেলে হয়তো রত্নাকে বাঁচানো সম্ভব হতো। আমরা খুব অসহায় অবস্থায় ছিলাম।
লক্ষ্মীপুর সদরে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়াটুকুও অন্য একজনের কাছ থেকে ধার করতে হয়েছিল।পরিবারের সদস্যরা জানান, প্রসবের পর গর্ভফুল (প্লাসেন্টা) বের না হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয় রত্নার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।