advertisement
advertisement

দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায়, এক রাজ্যে পুলিশ মারমুখী হলেও অন্যটিতে সংযত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায়, এক রাজ্যে পুলিশ মারমুখী হলেও অন্যটিতে সংযত

মারমুখী ভারতের দিল্লি পুলিশ। যন্তর মন্তর অভিমুখে যাত্রা শুরুর পর পুলিশ রায়সানা সড়ক থেকে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এনএসইউআই) বিক্ষোভকারীদের আটক করে। ২ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি

advertisement

লোহা গরম থাকতেই ঘা মারার সিদ্ধান্ত নিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গতকাল শুক্রবার মুম্বাইয়ের শিবাজি পার্কের বিপুল সমাবেশে উদ্বুদ্ধ হয়ে রাতেই সিজেপি নেতৃত্ব তাদের পরবর্তী কর্মসূচির কথা জানিয়ে দিয়েছে।

মধ্যরাতে ‘এক্স’ হ্যান্ডেল মারফত সিজেপি আহ্বায়ক অভিজিৎ দিপকে ঘোষণা দেন, মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ১০ অক্টোবর হবে তাঁদের যন্তর মন্তর ২.০ অভিযান।সেই বার্তায় গণতন্ত্রপ্রিয় জনতা, যাঁরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী, তাঁদের প্রত্যেককে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দিপকে বলেছেন, দিল্লি পুলিশ যেখানে বাধা দেবে, সেই স্থানই হয়ে উঠবে যন্তর মন্তর।অভিজিৎ দিপকে বলেছেন, ‘আমাদের এই আন্দোলন পুরোপুরি শান্তিপূর্ণ হবে।

মহাত্মা গান্ধীর দেখানো পথে আমরা হাঁটব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর