advertisement
advertisement

ডার্বির নাইট ক্লাব–কাণ্ডে অভিযুক্ত ব্রাইডন কার্স


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
ডার্বির নাইট ক্লাব–কাণ্ডে অভিযুক্ত ব্রাইডন কার্স

ব্রাইডন কার্স

advertisement

ডার্বির সেই নাইট ক্লাবের ঘটনায় বিপাকে পড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স। ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে এই পেসারকে অভিযুক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেটে (ইসিবি) আচরণবিধি ও শৃঙ্খলা দেখভাল করা সংস্থা ক্রিকেট রেগুলেটর।

৩১ বছর বয়সী এই পেসার আচরণবিধির ৩.২ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ক্রিকেট রেগুলেটরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিষয়টি এখন সিদ্ধান্তের জন্য স্বাধীন ডিসিপ্লিন প্যানেলের কাছে পাঠানো হবে। যেহেতু প্রক্রিয়াটি চলমান, তাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।’কার্স ঘটনাটি ঘটিয়েছেন গত ২৩ আগস্ট। এর আগের দিন ডার্বিশায়ারের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপে জিতেছিল ডারহাম।

জয় উদ্‌যাপন করতে সতীর্থদের সঙ্গে নাইটক্লাবে যান কার্স।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর