advertisement
advertisement

কিশোরগঞ্জের এক গ্রামের পাঁচ শিশু ‘বিক্রি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জের এক গ্রামের পাঁচ শিশু ‘বিক্রি’

নবজাতক

advertisement

নবজাতককিশোরগঞ্জের কটিয়াদীর একটি গ্রাম। নাম উত্তর চরপুক্ষিয়া। গ্রামের লোকজনের অভিযোগ, গত ছয় বছরে এখানকার পাঁচটি শিশুকে বিক্রি করেছেন তাদেরই বাবা-মায়েরা। চারটি ঘটনা ঘটেছে গত দুই বছরে। দুটি শিশু একই মা–বাবার।দুজন বাবা অবশ্য বলছেন, সন্তানকে দত্তক দিয়েছেন, টাকা লেনদেন হয়নি। তিনটি শিশুর কোনো হদিস জানে না তাদের পরিবার। শিশু বিক্রির সর্বশেষ অভিযোগটি থানা পর্যন্ত গড়িয়েছে।গত ১২ সেপ্টেম্বর শনিবার সেই গ্রাম চষে বেড়াই।

মানুষজনের মুখে শুনি, একটি শিশু দ্বিতীয়বার বিক্রি হয়ে গেছে। ঘুরেফিরে আসে একাধিক পরিবারে মাদকাসক্তি আর দারিদ্র্যের কথা। গ্রামের ফারজানা বেগম গত ২ সেপ্টেম্বর একটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যে তিনি শিশুটিকে বিক্রি করে দেন বলে ৬ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর স্বামী অটোরিকশাচালক জাকির মিয়া। তিনি অভিযোগটি করেছেন স্ত্রী, স্বজনসহ পাঁচজনের বিরুদ্ধে। বলেছেন, তিনি কিছুই জানতেন না।

ফারজানা অবশ্য বলছেন, কাজটা তাঁর স্বামীই করেছেন।ভাঙা ঘর, নেই নবজাতকসকালে জাকির মিয়ার বাড়িতে যাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর