ব্যাংকসটাউন আর্টস সেন্টারে ‘লেট মি ফ্লাই’ মঞ্চস্থ হয়
মঞ্চের পেছনে আঁকা খাঁচাবন্দী পাখি আর ভাঙা ডানা। সেই মঞ্চেই উঠে এল অভিবাসী নারীদের দুঃখ, নির্যাতন ও মুক্তির আকাঙ্ক্ষা। কখনো কান্না, কখনো দীর্ঘশ্বাসে প্রকাশ পেল তাঁদের না–বলা কথা। সিডনির ব্যাংকসটাউন আর্টস সেন্টারে মঞ্চস্থ নাটক ‘লেট মি ফ্লাই’ তুলে ধরল নানা সংস্কৃতির নারীদের জীবনসংগ্রাম ও পারিবারিক সহিংসতার অভিজ্ঞতা। ইংরেজি সংলাপে মঞ্চস্থ নাটকটি স্থানীয় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এর গল্প ও পরিবেশনা নিয়ে আলোচনা হচ্ছে। প্রযোজনাটির রচয়িতা ও নির্দেশক জন মার্টিন। সূত্রধরের ভূমিকায় ছিলেন মৌসুমী মার্টিন। মঞ্চায়নের পর নাটকের ভাবনা, প্রস্তুতি ও অভিজ্ঞতা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন সিডনিপ্রবাসী এই নাট্য দম্পতি।ঢাকার মঞ্চ থেকে সিডনিতে একসময় ঢাকার নাট্যাঙ্গনের পরিচিত মুখ ছিলেন মৌসুমী মার্টিন। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও সংস্কৃতিচর্চা চালিয়ে যাচ্ছেন।
প্রবাসের জীবন ও ব্যস্ততার মধ্যেও মঞ্চের সঙ্গে তাঁর যোগ অটুট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।