advertisement
advertisement

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

হ্যাকাররা মেটা গিটহাবে ঢুকে দেড় হাজার ব্যক্তির তথ্য হাতিয়ে নিয়েছে

advertisement

প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটার গিটহাব রিপোজিটরিতে অননুমোদিতভাবে প্রবেশ করে প্রায় ১ হাজার ৫০০ ব্যক্তির তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে মেটার বিভিন্ন পণ্যের সফটওয়্যারের সোর্স কোড ও কিছু ব্যক্তিগত তথ্য। তবে এ ঘটনায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিস্টেম ও নেটওয়ার্কে কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে জানিয়েছে মেটা।কয়েক সপ্তাহ আগে এ নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে প্রতিষ্ঠানটি।

মেটার এক কর্মীর চুরি হওয়া লগইন তথ্য ব্যবহার করে একটি বহিরাগত গোষ্ঠী গিটহাবে সংরক্ষিত কয়েকটি রিপোজিটরিতে প্রবেশ করে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে কর্মরত মেটার কর্মী। গত মঙ্গলবার থেকে তাঁদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। গিটহাব সফটওয়্যার নির্মাতাদের মধ্যে জনপ্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম।

এতে সফটওয়্যারের সোর্স কোড সংরক্ষণ ও ব্যবস্থাপনার পাশাপাশি বিভিন্ন প্রকল্পে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর