advertisement
advertisement

আমাদের জীবনে ‘বিসমিল্লাহ’র ৭ শিক্ষা 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
আমাদের জীবনে ‘বিসমিল্লাহ’র ৭ শিক্ষা 

advertisement

বিসমিল্লাহ অর্থ ‘আল্লাহর নামে শুরু করছি’। কোনো কাজের শুরুতে এই বাক্য উচ্চারণের মাধ্যমে মানুষ আল্লাহকে স্মরণ করে। তাঁর সাহায্য ও বরকত কামনা করে। তবে বিসমিল্লাহকে শুধু মুখের উচ্চারণে সীমাবদ্ধ রাখা উচিত নয়, এর শিক্ষা আমাদের কাজ-কর্মেও প্রতিফলিত হওয়া উচিত। কোরআন-হাদিসের আলোকে বিসমিল্লাহর ৭ শিক্ষা হলো—১. প্রতিটি কাজে আল্লাহর স্মরণমানুষ সাধারণত কাজ শুরু করে নিজের পরিকল্পনা ও সামর্থ্যের ওপর নির্ভর করে।

কিন্তু বিসমিল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সামর্থ্য ও সুযোগ সবই আল্লাহর দান।আল্লাহ-তাআলা বলেন, ‘পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।’ (সুরা আলাক, আয়াত: ১)ওহির প্রথম নির্দেশেই পড়ার কাজকে ‘প্রতিপালকের নামে’র সঙ্গে যুক্ত করা হয়েছে।

এটি মানুষকে জ্ঞানচর্চাসহ কল্যাণকর কাজে আল্লাহকে স্মরণ করার শিক্ষা দেয়।মহাপ্লাবন শুরু হওয়ার পূর্বে নৌযানে ওঠার সময় নুহ (আ.) নিজের সম্প্রদায়কে বলেছিলেন, ‘তোমরা এ নৌকায় আরোহণ করো, আল্লাহর নামেই এর চলা ও নোঙর করা।’ (সুরা হুদ, আয়াত: ৪১)অর্থাৎ যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ওপর নির্ভরতা থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর