advertisement
advertisement

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিআইডি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিআইডি

গ্রেপ্তার হওয়া সোহাগ ফকির

advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহাগ ফকির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এই তথ্য জানায়।প্রশ্নপত্র ফাঁসে সন্দেহ যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা–কর্মচারীর দিকেসিআইডি গণমাধ্যম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ প্রথম আলোকে বলেন, সোহাগ নিজেকে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক দাবি করেছেন।

পূজার ছুটিতে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় তাঁর দাবি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।এর আগে এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের মামলার তদন্তে সোহাগের (৩৮) সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর